বিরোধী দলের আশ্রয়ে পাটওয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী
স্টাফ রিপোর্টার: বিরোধী দলের পরোক্ষ প্রশ্রয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিফাতসহ একটি গোষ্ঠী প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন গালিগালাজ ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ৯ দিনব্যাপী বইমেলার আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পানিসম্পদমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের ব্যক্তিত্বদের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ উক্তি স্পষ্টত ফৌজদারি অপরাধের শামিল। বিরোধী দল ফ্যাসিবাদীদের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরে সরকার পতনের এক দফার আন্দোলনের নামে রাজপথে বিশৃঙ্খলা তৈরির পাঁচতারা করছে।
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গুপ্তবাহিনীর অপতৎপরতা রুখতে এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এআইএল/সকালবেলা