আওয়ামী মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুদকের তদন্ত কমিটি পুনর্গঠন

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
আওয়ামী মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুদকের তদন্ত কমিটি পুনর্গঠন

স্টাফ রিপোর্টার: সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য গঠিত টিম পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্ববর্তী টিমের সদস্যরা বহাল থাকলেও দলনেতা উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক পিআরএলে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত করে নতুন দলনেতা নিয়োগের মাধ্যমে টিমটি পুনর্গঠন করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ইয়াফেস ওসমান মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে নিজের ছেলেকে ঠিকাদারি কাজ পাইয়ে দেন এবং বিধিবহির্ভূতভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক নিয়োগসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন। দুদকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এ অনুসন্ধান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিক নেম: এআইএল/সকালবেলা


মন্তব্য করুন