ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার): ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার পলাতক আসামি ইদ্রিস আলীকে (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, সকালে বোন ও ভাগিনাকে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া সীমান্ত ইমিগ্রেশনে আসেন ইদ্রিস। কাগজপত্র যাচাই ও ডাটাবেজ অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় জোড়া হত্যা মামলা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য মেলে। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই মো. শরীফুল ইসলাম জানান, আইনি পদক্ষেপের জন্য আসামিকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন