বরিশালে পূবালী ব্যাংক পিএলসির ২য় ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ
বরিশালে পূবালী ব্যাংক পিএলসির ২য় ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। (ছবি: সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক: পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, উপ-শাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ‘২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ব্যাংকিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে পূবালী ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, আমানত সংগ্রহ ও ঋণ প্রবৃদ্ধি, গ্রাহকসেবার আধুনিকায়ন ও মানোন্নয়ন, খেলাপি ঋণ দ্রুত হ্রাসকরণ, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশলগত দিক নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী গ্রাহকসেবার মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতকরণ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল শাখা ব্যবস্থাপককে আরও বেশি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মন্তব্য করুন