যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানির সংকট নিরসন এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিস্তা অববাহিকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিশ্চিত করেন যে, যেকোনো মূল্যে সরকার এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাবে, যা উত্তরের জেলাগুলোর কৃষি ও অর্থনৈতিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন