শিবগঞ্জ ও মোকামতলায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ণ
শিবগঞ্জ ও মোকামতলায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ওয়াফিক শিপলু (বগুড়া প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় অসহায়, দুস্থ এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারগুলোর মাঝে নগদ অর্থ এবং ঢেউটিন বিতরণ করেন তিনি।

সহায়তা কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসিত করা এবং অসচ্ছল মানুষের সাময়িক আর্থিক সংকট নিরসন করা। সরকারি এই মানবিক সহায়তা হাতে পেয়ে চরম দুর্যোগে পড়া পরিবারগুলো পুনরায় মাথা গোঁজার ঠাঁই তৈরি ও দৈনন্দিন জরুরি প্রয়োজন মেটানোর সুযোগ পাওয়ায় সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের কষ্ট লাঘব, দুর্যোগকবলিত পরিবারগুলোর টেকসই পুনর্বাসন এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা