সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা
প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (২১ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে হাওয়া বয়ে যাওয়ার ফলে নিম্নোক্ত অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে: ময়মনসিংহ ,পটুয়াখালী, নোয়াখালী ,চট্টগ্রাম, সিলেট।
উক্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নদীবন্দর ও উপকূলীয় এলাকায় চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
জান্নাত সকালবেলা
|