বিশ্ব বাবা দিবস আজ
বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পেছনে যার নাম অগ্রগণ্য, তিনি হলেন সনোরা স্মার্ট ডড। ১৯০৯ সালে ওয়াশিংটনের স্থানীয় একটি গির্জায় মা দিবস পালনের কথা শোনার পর তিনি অবাক হন যে, বাবাদের জন্য কোনো বিশেষ দিবস নেই। তার বাবা ছিলেন একজন ‘সিঙ্গেল ফাদার’, যিনি মা ছাড়া সাত ভাইবোনকে বড় করতে অশেষ ত্যাগ স্বীকার করেছেন। বাবার প্রতি ভালোবাসা থেকেই ডড দিবসটি পালনের উদ্যোগ নেন। তার দীর্ঘ প্রচেষ্টার ফসল হিসেবে ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বিশ্বে বাবা দিবস পালিত হয়।
পশ্চিমা বিশ্বের ধারণা হলেও বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই দিবসটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রিয় বাবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছেন। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই বিশেষ দিনটিতে বাবার মর্যাদা ও অধিকার নিয়ে আলোচনা সভা এবং বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছে।
সন্তানের জন্য বাবার ভালোবাসা অফুরন্ত। আজকের এই দিনটি সব বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ।
জান্নাত সকালবেলা
|