বরিশালে সদর উপজেলা বিএনপির আনন্দ র্যালি
বরিশাল ব্যুরো: বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক টাউন হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলীয় নেতা আব্দুল জব্বার শিকদার, মাহাবুবুল আলম বাবুল, তুহিন পণ্ডিত, আব্দুল হক শিকদার, অ্যাডভোকেট মোখলেছুর রহমান ও খোকন মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
র্যালি-পূর্ব সমাবেশে বক্তারা নবগঠিত কমিটির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান। এ সময় আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন বলেন, "যারা নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ-পদবি পাননি, তাঁরা ক্ষোভের বশীভূত হয়ে নতুন কমিটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বিষোদগার করছেন এবং নেতাদের গায়ে জামায়াতের ট্যাগ লাগানোর ব্যর্থ চেষ্টা করছেন।"
সমাবেশ শেষে নগরীতে একটি আনন্দ র্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এআইএল/সকালবেলা
|