শিবিরের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
শিবিরের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংঘাত ও হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ববি শাখা ছাত্রদল।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রতিক সংঘাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা।

উল্লেখ্য, সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই ছাত্রদল এই প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন