জামালপুরে ইয়াবা ও মদসহ আটক ১

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
জামালপুরে ইয়াবা ও মদসহ আটক ১

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের মাদকবিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

এ সময় ইয়াবাসহ মো. নাসির (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক নাসির কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) সকালে ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা ১০৬৩ সীমান্ত পিলারের কাছে অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ নাসিরকে আটক করে। অপরদিকে রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির সদস্যরা অপর এক অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন