ক্যানসারে আক্রান্ত শাইবালীর বাঁচার আকুতি

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ
ক্যানসারে আক্রান্ত শাইবালীর বাঁচার আকুতি

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: ব্রহ্মপুত্রের ভাঙনে সর্বস্ব হারানোর পর এবার ক্যানসারের নির্মম আঘাতে শয্যাশায়ী জামালপুরের ইসলামপুর উপজেলার পিরোজপুর গ্রামের শাইবালী। অসুস্থতার কারণে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে থমকে গেছে তাঁর চিকিৎসা ও সংসারের চাকা।

চিকিৎসার বিপুল খরচ জোগাতে গিয়ে ইতোমধ্যেই নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করতে হয়েছে পরিবারটিকে। জরাজীর্ণ টিনের ঘরে শুয়ে দিন কাটানো শাইবালীর ওষুধ কেনার সামর্থ্যও এখন আর নেই। বাবার এমন অসুস্থতা না বুঝেও শয্যাপাশে বসে অবুঝ ছোট মেয়ের আকুল অপেক্ষা—কবে সুস্থ হয়ে বাবা তাকে আবার কোলে তুলবেন। শাইবালীর স্ত্রী পিয়ারা বেগম স্বামীর প্রাণ বাঁচাতে ও সংসার চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

এমতাবস্থায় শাইবালীর চিকিৎসা সচল রাখতে এবং পরিবারটির স্বপ্ন বাঁচিয়ে রাখতে বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন