কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদের নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সি ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান এবং উদ্ধার প্রক্রিয়া শুরু করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ছেলেটি বেশ কিছু সময় ধরে নিখোঁজ ছিল। হঠাৎ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতেই তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন