খুলনায় ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
খুলনায় ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে উপজেলা ও মহানগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় যশোর ক্লাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

এ সময় জেলা, উপজেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এইচ এম মহসিন শেখ ও সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলামসহ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং দলীয় আদর্শ প্রসারে উপস্থিত নেতাকর্মীদের প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন