জলবায়ু পরিবর্তনে দিনাজপুরে জেলা পুলিশের বৃক্ষরোপণ
দিনাজপুর প্রতিনিধি: আবহাওয়া সংরক্ষণ, বনায়নের সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চলমান কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার গাছের চারা রোপণ করেছে দিনাজপুর জেলা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ কোতোয়ালি থানাধীন শেখপুরা ইউনিয়নের দিঘন এলাকায় রাস্তার দুই ধারে বিভিন্ন জাতের এসব গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম)।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নূরনবীসহ অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় জনগণ।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই জেলা পুলিশ এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে।" তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে দিনাজপুর জেলা পুলিশের এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা