আখাউড়ায় গাঁজাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
আখাউড়ায় গাঁজাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার ১

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোটার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ মো. স্বপন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গত ১০ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌরসভার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশিকালে সিএনজি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরে সিএনজিটি জব্দতালিকাভুক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত স্বপন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন অঞ্চলে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন