শ্যামনগরে বিএনপির শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ণ
শ্যামনগরে বিএনপির শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ ও শুভেচ্ছা মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগ ও আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান ও সদস্য সচিব ডাঃ নুর এলাহী লিটনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বংশীপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা স্থানীয় গোলচত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান-এর সভাপতিত্বে এবং যুব নেতা মজনু এলাহীর পরিচালনায় পথসভায় বক্তব্য দেন সদস্য সচিব ডাক্তার নুর এলাহি লিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইব্রাহিম খলিল।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মেম্বার, ডাঃ আবুল কালাম, আঃ হামিদ, এস এম রেজাউল করিমসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা তাঁতী দলের সদস্য সচিব শাহীনুর রহমান ও স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান সানি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সঙ্গে তাঁরা কেন্দ্র ঘোষিত সব রাজনৈতিক নির্দেশনাবলী নিষ্ঠার সঙ্গে পালন এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত রবিবার (৬ সেপ্টেম্বর) মোঃ নুরুজ্জামানকে আহ্বায়ক এবং ডাঃ নুর এলাহী লিটনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এই ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি কমিটি অনুমোদন দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলাইমান কবির ও সদস্য সচিব আশেক এলাহি মুন্না।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন