সোনারগাঁওয়ে মাদক ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযানে মদ ও বিয়ারসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এক বোতল মদ ও তিন ক্যান বিয়ার উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসেবী মো. শফিকুল ইসলাম (৪৫), তাজুল (৪২) ও মো. ইলিয়াস (৩৮); মাদক মামলার আসামি মো. ছাইদুল ইসলাম (২৩) ও মো. আশিক মিয়া (২৫); সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি জহিরুল ইসলাম (৪২); পরোয়ানাভুক্ত আসামি বাহাউদ্দিন রুমি; ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মো. মানিক মিয়া (৩১) ও মো. আক্তার হোসেন (৩২) এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মো. জাহিদ হাসান (২৮) রয়েছেন।
গ্রেপ্তারকৃত ১০ আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা