কিশোরগঞ্জে খামার থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে খামার থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ বেরুয়াইল গ্রামের একটি মৎস্য খামার থেকে অনিক মিয়া (৩৫) নামের সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে খামারের পানি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অনিক মিয়া ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এসে মাছ চাষ শুরু করেন অনিক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে তিনি নিজের মৎস্য খামারের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান। কিন্তু সন্ধ্যা পার হয়ে রাত হলেও তিনি বাড়ি ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা খামারে খুঁজতে গিয়ে ঘাস কাটা কাস্তে ও ছেঁড়া ঘাস ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। পরবর্তীতে খামারের পানিতে অনুসন্ধান চালিয়ে তলিয়ে থাকা অবস্থায় অনিক মিয়ার নিথর দেহ উদ্ধার করেন স্বজনেরা।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত অপমৃত্যু মামলা ও ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন