কুমিল্লার সালেহ মুছা দীর্ঘদিন নিখোঁজ, সন্ধান চায় পরিবার
প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে সালেহ মুছা (৪৫) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত কোরবানির ঈদের প্রায় এক মাস আগে থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ সালেহ মুছা কুমিল্লা জেলার হোমনা থানার নালাদক্ষিণ গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বসবাস করতেন এবং গুলশানে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সম্ভাব্য সকল স্থানে খুঁজেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার গভীরভাবে উদ্বিগ্ন ও দিশেহারা হয়ে পড়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানায় কিংবা নিচে দেওয়া নম্বরে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: +৮৮০১৭৪৫২৩৮৮৮৬
এআইএল/সকালবেলা