মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ
মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত

রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা বিজয় সভাকক্ষে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ ও পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে মুকসুদপুর থানা পুকুর ও সরকারি মুকসুদপুর কলেজ পুকুরে ১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন