নিউগিনি আবাসনে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
নিউগিনি আবাসনে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ইসিবি চত্বর এলাকার নিউগিনি আবাসন প্রকল্পে কোম্পানির কার্যালয় ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, উক্ত সহিংসতার ঘটনায় রোববার আবাসন প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহরিয়ার মাহমুদ, আবুল কাশেম, বাবুল হোসেন, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, মিজানুর রহমান, এমকে আজাদ, মামুন, আসলাম ও মুন্না।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার ভিত্তিতে অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন