কুড়িগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
কুড়িগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজিবপুরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রৌমারী-ঢাকা মহাসড়কের রাজিবপুর থানা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এআইএল/সকালবেলা