ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে এক ইউনিট

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে এক ইউনিট

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে হঠাৎ এই আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন ধরে ভবনের ওপর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের অভ্যন্তরে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ধোঁয়া পুরোপুরি কেটে যাওয়ার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন