আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী নাওয়াল সাইদ

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী নাওয়াল সাইদ

বিনোদন প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব, আর এই তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাওয়াল সাইদ। নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নজরকাড়া ফটোশুট প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার জার্সির অনুপ্রেরণায় নাওয়াল সাইদ বেছে নিয়েছেন স্লিভলেস ক্রপ টপ, লাইট ওয়াশ ওয়াইড-লেগ জিন্স এবং সাদা স্নিকার্স। খোলা চুল ও হালকা মেকআপে অভিনেত্রীর এই আত্মবিশ্বাসী লুক ফুটবল-ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে। তার এই ফ্যাশন সচেতনতা ইতিমধ্যেই ভক্তদের মাঝে দারুণ আলোচনার জন্ম দিয়েছে।

‘এক লাড়কি আম সি’, ‘ইয়াকিন কা সফর’ এবং ‘জান-এ-জাহান’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া নাওয়াল সাইদ সম্প্রতি ‘সাইদাই’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নতুন করে নজর কেড়েছেন। অভিনয় দক্ষতার পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও তিনি পরিচিত।

চলমান ফুটবল আসর নিয়ে বেশ উচ্ছ্বসিত নাওয়াল। ইনস্টাগ্রামে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে তিনি প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়েছেন। তার এই স্টাইলিশ উপস্থাপনা প্রমাণ করে যে, এই মৌসুমে স্পোর্টস-ফ্যাশন লাইফস্টাইল ট্রেন্ডের শীর্ষে রয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন