হরমুজ প্রণালি থাকবে তেহরানের নিয়ন্ত্রণ : ইরান
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই বৈঠকে মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত সংঘাত বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়েছে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই সফরকে ‘ইতিবাচক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, হরমুজ প্রণালির প্রশাসনিক পরিচালনা এখন থেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধীনেই থাকবে।
বৈঠকের ফলাফল হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে:
ইরানের তেল খাতের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।ইরানের জব্দ থাকা কিছু সম্পদ অবমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইরান জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের আবারও দেশটিতে কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে সম্মত হয়েছে।হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান ও যুক্তরাষ্ট্র একটি কার্যকর ও স্থায়ী যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে।
যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলেও, সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার পর তা আবারও খুলে দেওয়া হয়েছে। সোমবার জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল এখন আগের তুলনায় স্বাভাবিক ও গতিশীল রয়েছে।
তবে গালিবাফ সতর্ক করে বলেছেন, এটি দীর্ঘ প্রক্রিয়ার কেবল শুরু মাত্র। সামনে আরও অনেক কাজ বাকি এবং শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ওমান সফর শেষে গালিবাফ এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
জান্নাত সকালবেলা
|