বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ণ
বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন (ফাইল ছবি)

অনলাইন ডেস্ক: দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে কর্মরত বিচারক ও আইনজীবীদের পোশাকবিধিতে বড় ধরনের পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নতুন নির্দেশনা অনুযায়ী, আজ বুধবার (১ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট পরা আর বাধ্যতামূলক থাকছে না।

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহের বিচারকরা গাউন এবং ক্ষেত্রবিশেষে সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরিধান করবেন। তবে এক্ষেত্রে কালো কোট পরিধানের কোনো বাধ্যবাধকতা থাকবে না। অপরদিকে আইনজীবীদের ক্ষেত্রে বলা হয়েছে, তারা সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের জন্যও কালো কোট ও গাউন পরিধান করা বাধ্যতামূলক নয়। এই নির্দেশনাটি ইতিমধ্যে দেশের সব জেলা ও দায়রা জজসহ সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন