চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ ট্রাকের যন্ত্রাংশ
আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) একটি বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের কোনো বৈধ মালিক বা কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নোটিশ ও সংবাদ বিজ্ঞপ্তির জন্য চোখ রাখুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ইতিপূর্বেও গত ১ আগস্ট শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী ও তালতলা এলাকায় একই ধরনের একটি সফল অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ আটক করা হয়েছিল। সীমান্তে সব ধরনের চোরাচালান ও অবৈধ প্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
|