কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢামেকে ভর্তি

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢামেকে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৯ জুন) সকালে তাকে চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে কারাগারে অসুস্থ বোধ করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সকাল সোয়া ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলু।

বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ কিংবা শারীরিক অবস্থার বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন