মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরের দিকে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ট্রাইব্যুনাল সূত্র একটি গণমাধ্যমকে জানায়, হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার সময় আদালতে সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলার নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই সাজা প্রদান করেছেন বলে জানা গেছে। রায় কার্যকরের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
|