বক্স অফিসে ঝড় তোলা ১ মিলিয়নের ‘অবসেশন’ এবার ওটিটিতে

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ
বক্স অফিসে ঝড় তোলা ১ মিলিয়নের ‘অবসেশন’ এবার ওটিটিতে

বিনোদন প্রতিবেদক: গত ১৫ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরই বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে হলিউডের স্বল্পবাজেটের মনস্তাত্ত্বিক হরর সিনেমা ‘অবসেশন’। মাত্র ১ মিলিয়ন ডলার নির্মাণ ব্যয়ের এই ছবিটি অবিশ্বাস্য চকম দেখিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে ৩৪৪ মিলিয়ন ডলার! প্রেক্ষাগৃহে সাফল্যের আকাশ ছোঁয়ার পর এবার সাধারণ দর্শকদের জন্য ওটিটি (OTT) প্ল্যাটফর্মে এসেছে এই ব্লকবাস্টার সিনেমা। আজ মঙ্গলবার (৩০ জুন) থেকেই ওটিটি জায়ান্ট ‘অ্যাপল টিভি প্লাস’-এ ঘরে বসেই দেখতে পাচ্ছেন দর্শকরা।

জানা গেছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় বিভিন্ন দেশের সেন্সর বোর্ডের কঠোর রেটিং ও নিয়মের কারণে ছবির বেশ কয়েকটি দৃশ্য বাদ বা কেটে দেওয়া হয়েছিল। তবে ওটিটি সংস্করণের জন্য নির্মাতারা এক বড় চমক রেখেছেন। তাদের দাবি, অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাওয়া ‘আনরেটেড’ সংস্করণে সেন্সরে কাটা পড়া সেই দৃশ্যগুলো আবার হুবহু যুক্ত করা হয়েছে। এর ফলে ওটিটির দর্শকরা মূল সিনেমা হলের চেয়ে আরও দীর্ঘ, মনস্তাত্ত্বিক, সহিংস এবং একটি পূর্ণাঙ্গ হাড়হিম করা হরর অভিজ্ঞতা পাবেন।

ছবিটি পরিচালনা করেছেন তরুণ মার্কিন নির্মাতা ক্যারি বারকার। গত ১৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মুক্তি পায় ‘অবসেশন’। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে একের পর এক বড় বড় রেকর্ড ভাঙতে শুরু করে। ছবিটির সাফল্যের পাশাপাশি আলোচনার কেন্দ্রে রয়েছেন এর পরিচালকও। কারণ ক্যারি বারকার এর আগে হলিউডের কোনো পরিচিত বা নামী পরিচালক ছিলেন না; বরং ইউটিউব কন্টেন্ট এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্যেই তাঁর পরিচিতি সীমাবদ্ধ ছিল। এর আগে তিনি ‘দ্য চেয়ার’ নামের একটি হরর শর্টফিল্ম এবং ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নামের একটি ফাউন্ড-ফুটেজ ঘরানার ছবি নির্মাণ করেছিলেন, যা তিনি কোনো টাকা না নিয়ে ইউটিউবেই বিনামূল্যে প্রকাশ করেন। তবে এই একটি মাত্র পূর্ণদৈর্ঘ্য সিনেমা দিয়ে রাতারাতি তাঁর পুরো ক্যারিয়ারের গতিপথ বদলে গ ‘অবসেশন’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ‘বিয়ার’ নামের এক তরুণকে কেন্দ্র করে, যে একটি মিউজিক স্টোরের একাকী ও অন্তর্মুখী কর্মচারী। বাস্তব জীবনে সে তার ঘনিষ্ঠ বন্ধু ‘নিকি’-র গভীর প্রেমে পড়ে। কিন্তু বাস্তবে সেই ভালোবাসা পাওয়ার বদলে এক রহস্যময় ও প্রাচীন অতিপ্রাকৃত খেলনার অবাস্তব শক্তির সাহায্যে সে নিকিকে জোরপূর্বক নিজের প্রেমে ফেলার চেষ্টা করে।

শুরুতে বিয়ারের সবকিছু স্বাভাবিক ও সফল মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি এক ভয়ংকর ও অন্ধকার দিকে মোড় নিতে শুরু করে। অতিপ্রাকৃত শক্তির প্রভাবে নিকি নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব ও চিন্তাভাবনা হারাতে শুরু করে। আর বিয়ারের তীব্র ভালোবাসার আকাঙ্ক্ষা একপর্যায়ে পরিণত হয় এক নারকীয় ও ভয়ংকর দুঃস্বপ্নে।

মূলত মানুষের ভালোবাসা, অন্ধ আসক্তি এবং অপরকে নিয়ন্ত্রণ করার বিপজ্জনক ও অন্ধকার মনস্তাত্ত্বিক দিককে কেন্দ্র করে তৈরি হওয়া এই হরর সিনেমাটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক প্রশংসার পাশাপাশি আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অনবদ্য অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন তরুণ অভিনয়শিল্পী ইন্দে নাভারেত্তি ও মাইকেল জনস্টন।

মন্তব্য করুন