চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের তীব্র আশঙ্কা
প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে আবারও ভারি বর্ষণ ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারি (৮৯ মিমি বা তার বেশি) বর্ষণ হতে পারে।
এদিকে টানা ও অতিভারি বর্ষণের আশঙ্কায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে কোথাও কোথাও পাহাড়ি ঢল ও ভূমিধসের তীব্র সম্ভাবনা রয়েছে। দুর্যোগ এড়াতে পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
|