দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৩
প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৩ জন আক্রান্ত হয়েছে।
রবিবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আরও ৯৩ জন মারা গেছে। অর্থাৎ মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৮০ জনে।
হালনাগাদ প্রতিবেদনে আরও জানানো হয়, এ সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে বিপুল সংখ্যক রোগী শনাক্ত হয়েছে এবং তাদের বড় অংশই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
|