লিফটের পরিবর্তে সিঁড়ি বেয়ে সচিবালয়ের বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ
বিশেষ সংবাদদাতা: বাংলাদেশ সচিবালয়ে লিফটের পরিবর্তে সিঁড়ি বেয়ে হেঁটে কৃষি মন্ত্রণালয়ের নির্ধারিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বিকেলে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। নির্ধারিত সম্মেলন কক্ষটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত হলেও তিনি লিফট ব্যবহার করেননি। পরে হেঁটে ষষ্ঠ তলায় গিয়ে সম্মেলন কক্ষে প্রবেশ করেন এবং কার্যক্রমে অংশ নেন।
কৃষি খাতের সার্বিক উৎপাদন পরিস্থিতি, বর্তমান বাজার দর এবং মন্ত্রণালয়ের চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এআইএল/সকালবেলা