তানজিম ইবনে ওয়াহাবকে পুনরায় জাতীয় জাদুঘরের ডিজি নিয়োগ দিল সরকার

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
তানজিম ইবনে ওয়াহাবকে পুনরায় জাতীয় জাদুঘরের ডিজি নিয়োগ দিল সরকার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আরও এক বছরের জন্য এই নিয়োগ নবায়ন করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২’-এর ধারা-১০(২) অনুযায়ী তানজিম ইবনে ওয়াহাবকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদায়ন দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই পুনর্নিয়োগের অন্যান্য শর্তাবলি উভয়পক্ষের চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

মন্তব্য করুন