সারাদেশে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
সারাদেশে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিছিলটি শহরের মিজান রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ।

সমাবেশে আরও বক্তব্য দেন—যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান মজিব ও সদর উপজেলা সদস্য সচিব বেলাল হোসেনসহ জেলা ও উপজেলার অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় দলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন