স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বিচার শুরু

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বিচার শুরু

স্টাফ রিপোর্টার: গৃহকর্মীর 'অবহেলাজনিত মৃত্যু'র মামলায় দ্য ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আশফাকুল হকের বাসভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান (১৫) নামের এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে নিহত গৃহকর্মীর বাবা লুকেশ ওড়ান মামলা দায়ের করেন।

ডিবি পুলিশ তদন্ত শেষে গত ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয়। চার মাস কারাভোগের পর বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন অভিযুক্ত দম্পতি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন