প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) সকাল ১১টায় সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি শুরু হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার কৌশল নির্ধারণের অংশ হিসেবে গত রবিবার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও এক আলাদা বৈঠকে মিলিত হয়েছিলেন ভারতীয় হাইকমিশনার।
সচিবালয় সূত্রে জানা গেছে, এই উচ্চপর্যায়ের বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার সার্বিক বিষয়বস্তু ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করবেন।
|