কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ণ
কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

কাঞ্চন কুমার, কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের সাড়েষাট রাস্তা মোড় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেল থেকে সাড়েষাট রাস্তা মোড়ে এমপি আমির হামজার বাসভবনের সংলগ্ন এলাকায় এ সহিংসতার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে হঠাৎ চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে যা দ্রুত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এলাকা স্বাভাবিক রাখতে কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন