কালকিনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
কালকিনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

হা‌নিফ (কালকিনি, ডাসার প্রতিনিধি): মাদারীপুরের কালকিনিতে যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। 

রোববার (৮ নভেম্বর) সকালে কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।

“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, পরিবার পরিকল্পনা অফিসার আবদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, মৎস্য অফিসার প্রনব কুমার দত্ত, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, সমবায় সহকারী পরিদর্শক রহিমা খাতুনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সমবায়ীগণ।

আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থনীতিতে সমবায় আন্দোলনের গুরুত্ব ও এর কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এআইএল/সকালবেলা