গজারিয়ায় মাদকসহ যুবক আটক

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ণ
গজারিয়ায় মাদকসহ যুবক আটক

মোঃ দুলাল সরকার, গজারিয়া: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে শাহাবুদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট রায়পাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে এলাকার যুবসমাজের উদ্যোগে শাহাবুদ্দিনকে আটক করা হয়। আটক শাহাবুদ্দিন আড়ালিয়া গ্রামের আনু মিয়ার ছেলে। আটকের সময় তাঁর কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার যুবসমাজ সক্রিয় ভূমিকা পালন করে।

আটকের পর বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত শাহাবুদ্দিনের অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ দেওয়ার পর তাঁকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন