বাঘাইছড়িতে ‘রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
বাঘাইছড়িতে ‘রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘রিপোর্টার্স ইউনিটি, বাঘাইছড়ি’ (RUB) নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ১২ এপ্রিল বাঘাইছড়ি রেস্ট হাউজের অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ হাসান আলী (বাংলাদেশ সময়, বাংলা এফএম) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইমরান হোসেন (দৈনিক বর্তমান বাংলা, দৈনিক সকালবেলা) নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক: মোঃ আশিকুর রহমান (দৈনিক দেশের পত্র), অর্থ সম্পাদক: রোবায়েত হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক: নোমাইনুল ইসলাম (দৈনিক আজকের বাংলা), কার্যনির্বাহী সদস্য: মোঃ রাকিব হোসেন (মর্নিং পোস্ট) ও মোঃ খোরশেদ আলম (জনতার খবর)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ইউনিটি কাজ করবে। নবগঠিত কমিটির সদস্যরা দেশের প্রচলিত আইন ও নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বাঘাইছড়ির সাংবাদিক অঙ্গনের এই নতুন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সুধী সমাজ সাধুবাদ জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন