টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ
টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ২

বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক দুজনের মধ্যে একজনের কাছে একটি ব্যাগ ছিল। ওই ব্যাগে বিস্ফোরকজাতীয় কোনো বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার পরপরই ব্যাগটি পরীক্ষা করতে এবং সম্ভাব্য বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ (ডিসপোজাল) ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা