কটিয়াদীতে ডীপলেড ল্যাবরেটরিজের ডক্টরস সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
কটিয়াদীতে ডীপলেড ল্যাবরেটরিজের ডক্টরস সেমিনার অনুষ্ঠিত

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোগে বর্ণাঢ্য ডাক্তার কনফারেন্স ও চিকিৎসাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কটিয়াদীর রিলাক্স রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজীব আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডীপলেড ল্যাবরেটরিজের স্ট্র্যাটেজিক মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ শেখ মো. ছামী এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডা. মো. আবু শাহিদ নাসিম।

সেমিনারে ওষুধের আধুনিক প্রস্তুত প্রণালী, বিভিন্ন জটিল রোগের সর্বাধুনিক চিকিৎসা, ওষুধের নিরাপদ ও যৌক্তিক ব্যবহার এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচকরা বলেন, চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মধ্যে নিয়মিত আধুনিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের কোনো বিকল্প নেই। সেমিনার শেষে উপস্থিত চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত এই ধরনের বৈজ্ঞানিক সেমিনার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওবায়দুল ইসলাম, ডা. তপন দে, ডা. খাদিমুল ইসলাম, ডা. মাঈজ উদ্দিন, ডা. আব্দুল ছালাম, ডা. সাহজান মিডডা, ডা. বানুদা, ডা. আব্দুল বাতেন, ডা. মো. জালাল উদ্দিন, ডা. আনোয়ার হোসেন, ডা. হূমাইয়ার, ডা. আয়েশা আক্তার ও ডা. আজিজুননেছাসহ বিভিন্ন এলাকার চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সেমিনারটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. আব্দুল রহিম (আরএসএম, নরসিংদী), মাসুদ আহমেদ (এএম, কিশোরগঞ্জ) এবং মো. জাহিদ হাওলাদার (এমপিও, কটিয়াদী)। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ডীপলেড ল্যাবরেটরিজের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এইচ. এম. সাইফুল্লাহ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন