সকালবেলার ঈদগাঁও প্রতিনিধির পিতার মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
সকালবেলার ঈদগাঁও প্রতিনিধির পিতার মৃত্যুতে শোক প্রকাশ

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: ঈদগাহ প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক সকালবেলার ঈদগাঁও উপজেলা প্রতিনিধি তরুণ সংবাদকর্মী তাহসিন মেহেরাব শাওনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের সরকারি নিবন্ধিত সংগঠন ‘ঈদগাহ প্রেসক্লাব’-এর নেতৃবৃন্দ।

শাওনের পিতা এবং ইসলামপুর মধ্যম নাপিতখালী এলাকার বাসিন্দা নুরুল আবচার গত ২৮ জুন (রবিবার) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এক যৌথ শোকবার্তায় ঈদগাহ প্রেসক্লাব সভাপতি বশিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মো. আশফাক উদ্দীন আরফাত মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বিবৃতিতে আরও স্বাক্ষর করেন— ঈদগাহ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম, গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দীন রিয়াদ, আনাছুল হক, আবু বক্কর চৌধুরী, রবিউল ইসলাম, মোজাফফর আহম্মদ, গিয়াসউদ্দিন রবিন, আব্দু রহিম ও মোহাম্মদ শিপু প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, "পিতার মৃত্যু যেকোনো সন্তানের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন এই শোকাহত পরিবারকে এই কঠিন দুঃখ সহ্য করার ধৈর্য্য ও শক্তি দান করেন।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন