ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রবিবার (২৮ জুন) ভোররাতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তারকৃতরা হলেন— ইসমাইল হোসেন মোর্শেদ (২৭) ও আসমা (২৫)।

মারামারি ও হুমকি মামলার পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মোঃ আজিমুল হক (৩৫), মোঃ শাহজাহান (৩০) ও মোঃ ইমরান (২৬)।

পিতা-মাতার ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— খালেদ বাদশা ও আব্দুল্লাহ। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি হলেন সুবল রুদ্র (৪৫)।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলার বিভিন্ন এলাকায় পরোয়ানাভুক্ত ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদগাঁও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন