সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৮

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৮

মো. মুক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলা, মাদক সেবন ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানায় হানা দিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় জাকির (৪৩) ও মো. আনোয়ার হোসেন (৪৮); মাদকসেবী হিসেবে মো. ফয়সাল (৩০), মো. মিলন, মো. হোসেন আলী (২৫) ও মো. জাকির (৪৫); বৈষম্যবিরোধী মামলার আসামি উপজেলার পঞ্চবটি গ্রামের সালাউদ্দিন সরকারের ছেলে মো. রবিন সরকার (২৭) এবং পরোয়ানাভুক্ত আসামি মো. অমিত হাসান রয়েছে।

অভিযানকালে পুলিশ আসামীদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার সার্বিক নিরাপত্তা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা