ফেনীতে ‘বন্ধুর বন্ধন বাংলাদেশ’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বন্ধুর বন্ধন বাংলাদেশ’-এর উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম তাজ উদ্দিন পলাশের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দীন খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সংগঠক জালাল উদ্দীন বাবলু, পৃষ্ঠপোষক ও যাকাত উপ-কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ফটিক এবং ফেনী সদর কমিটির সভাপতি ও ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান কাজী রেজাউল হক।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতি ইলিয়াস বিন নাজিম। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এম.এম/সকালবেলা
|