বাগেরহাটে সরকারি চার কৌঁসুলির পদত্যাগ

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
বাগেরহাটে সরকারি চার কৌঁসুলির পদত্যাগ

মাসুম বিল্লাহ (বাগেরহাট): বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সরকারি সহকারী কৌঁসুলি (পিপি প্যানেলভুক্ত) একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে তাঁদের নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন— অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোস্তাইন বিল্লাহ, এপিপি রফিকুল ইসলাম স্বপন এবং সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ।

জমা দেওয়া পদত্যাগপত্রে আইনজীবীরা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন।

এ বিষয়ে পদত্যাগকারী এপিপি মোস্তাইন বিল্লাহ জানান, নিজের ব্যক্তিগত চেম্বারের মামলা ও পেশাগত কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারি দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ায় তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, চারজন সরকারি কৌঁসুলির পদত্যাগপত্র পাওয়া গেছে। নিয়ম ও বিধিমালা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন