অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন নামে একজন আটক

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন নামে একজন আটক

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষকের ছেলে কিশোর অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া। তিনি জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট তদন্তের স্বার্থে তুহিন নামের ওই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে মায়ের আইফোন নিয়ে কোটবাড়ির বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। লোকেশন ট্র্যাকিং করে ওই দিন সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার অবস্থান দেখা গেলেও পরবর্তীতে তার লাশ উদ্ধার করা হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন